সিদ্ধার্থ দাস
রংপুরের চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্ট নেগেটিভ
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলেকে হত্যার মামলায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের ফল নেগেটিভ এসেছে। তাঁদের শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এতে হত্যাকাণ্ডের আগে তাঁরা ইয়াবা সেবন করেছিলেন—পুলিশের আগের এমন দাবিকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে।